সিআইডির ফরেনসিক বিভাগ বৈজ্ঞানিক পদ্ধতিতে অপরাধের প্রমাণ বিশ্লেষণ করে। ডিএনএ পরীক্ষা, ডিজিটাল ফরেনসিক, ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ, হস্তলিপি পরীক্ষাসহ আধুনিক সব ফরেনসিক সেবা এখানে প্রদান করা হয়।
সিআইডি
সেবাসমূহ
Services
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) জনগণকে বিভিন্ন ধরনের বিশেষায়িত তদন্ত ও ফরেনসিক সেবা প্রদান করে।
সাইবার পুলিশ সেন্টার সাইবার অপরাধ তদন্ত, সাইবার হুমকি মোকাবেলা, ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে। অনলাইন প্রতারণা, হ্যাকিং, পর্নোগ্রাফি, সাইবার বুলিং সহ সকল ধরনের সাইবার অপরাধে অভিযোগ গ্রহণ ও তদন্ত করা হয়।
সংঘবদ্ধ অপরাধ বিভাগ আর্থিক অপরাধ, মানব পাচার, গুরুতর অপরাধ এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করে। এই বিভাগটি জটিল ও সংঘবদ্ধ অপরাধ নেটওয়ার্ক ভেঙে দেওয়ার জন্য বিশেষজ্ঞ দল নিয়ে কাজ করে।
